• মঙ্গল. সেপ্টে. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫

সেপ্টে. 7, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুল হকের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা ও সালথা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জয়নুল আবেদীন সাখাওতের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সোমবার বিকেলে সোনাপুর বাজারে আজিজুল হকের সমর্থক টুকু মাতুব্বর ও মোসলেম মাতুব্বরের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজিজুল হকের সমর্থকদের অভিযোগ, তাঁদের লোকজনকে জোরপূর্বক অন্য দলে ভেড়ানোর চেষ্টা ও হামলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে জয়নুল আবেদীন সাখাওত অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর চাচাতো ভাইয়ের সঙ্গে টুকু মাতুব্বরদের বিরোধের জের ধরেই সংঘর্ষ হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

৭ সেপ্টেম্বর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.