• সোম. আগস্ট ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ২০ লিটার দেশি মদ উদ্ধার, কারবারি গ্রেপ্তার

আগস্ট 24, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ২০ লিটার দেশি মদসহ আবুল হোসেন (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার খারদিয়া গ্রামের সুজাতের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আবুল হোসেন খারদিয়া-উথুলী গ্রামের পাচু শেখের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে খারদিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ২০ লিটার দেশি মদসহ আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, এ ঘটনায় আবুল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

২৪ আগষ্ট ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.