• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল

মার্চ 9, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জামাতে ইসলামী সালথা উপজেলা শাখার আয়োজনে সোমবার (৯ মার্চ) উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, নগরকান্দা উপজেলা জামায়াত আমির মাওলানা সোহরাব হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ্যাডভোকেট জয়নাল আবেদিন বকুল মিয়া, নগরকান্দা উপজেলায় জামাতের সুরাসদস্য ও তালমা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: এনায়েত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাহবুব হোসেন, ঢাকা মহানগরীর মুহাম্মদপুর থানা জামায়াতের সুরা সদস্য ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ সাইফুর রহমান হিটু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরু, উপজেলা জামাযাতে ইসলামীর সেক্রেটারী তরিকুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলের সমগ্র মুসলিম উম্মাহর কল্যানের জন্য দোয়া কামনা করা।

৯ মার্চ ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.