• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় আওয়ামী লীগ নেতা সিরাজ মোল্যা গ্রেপ্তার

মার্চ 8, 2026


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মো. সিরাজ মোল্যা (৫২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়ার সিরাজ মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মিনহাজদিয়া গ্রামের মৃত আবুল হাসেম মোল্যার ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সিরাজ মোল্যাকে এলাকায় বিশৃঙ্খলা করার পায়তারা করে আসছিল। খবর পেয়ে মিনহাজদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সিরাজকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

৮ মার্চ ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.