• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবির এর কোরআন শরিফ বিতরণ

মার্চ 3, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ ছাত্রদের মাঝে বাংলা অর্থসহ কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে সালথা আই লাভ চত্বরে সাধারণ ছাত্রদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়। এসময় মোট ৩০জন সাধারণ ছাত্রদের মাঝে কোরআন বিতরণ করা হয়।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সালথা উপজেলা শাখার সভাপতি হুসাইন আহমেদ এর সভাপতিত্বে কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সালাউদ্দিন মোল্লা।

এসময় আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারি তরিকুল ইসলাম, স্কয়ার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ওয়ালিউজ্জামান, ছাত্রশিবিরের অফিস সম্পাদক জুনায়েদ ইসলাম, সাবেক সালথা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন মিনাল প্রমুখ।

০৩ মার্চ ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.