
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমুল্যে নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরের সালথা বাজার মনিটরিং করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার ( ১৯ ফেব্রুয়ারী) বিকালে সালথা সদর বাজারের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার। এসময় দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় চার ব্যবসায়ীকে জরিমান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মামুন সরকার বলেন, আজ বিকালে সালথা উপজেলা সদর বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চার জনকে চারটি মামলায় ৩হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়। বাজারে দ্রব্যমুল্যে নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
১৯ ফেব্রুয়ারি ২
