• শনি. আগস্ট ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধানের শীষের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে মেজর (অব:) শাহ আলম

ফেব্রু. 10, 2026

মনির মোল্যা (ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেন মেজর (অব:) শাহ আলম ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বল্লভদী ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ধানের শীষের এ প্রচারণা চালান তিনি । এই গণসংযোগে বিএনপি নেতা মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে ভোট প্রদানের আহ্বান জানান তারা।

গণসংযোগ ও প্রচারণাকালে মেজর (অব:) শাহ আলম সাংবাদিকদের বলেন, আমি মনে করি ভোটাররা এবার ধানের শীষ প্রতীকে ভোট দিবে। কারণ গত ১৭ বছর সবাই একটা জিম্মিদশার মধ্যে ছিলো। তাদের বাকস্বাধীনতা অনেক প্রকার নির্যাতনের শিকার হয়েছে মিথ্যা মামলা খেয়েছে। সবাই স্বাধীন ভাবে বাস করতে চায়। ধানের শীষ একটি শান্তির প্রতীক। বিগত দিনে যতবার নির্বাচিত হয়েছে এবং ধানের শীষের যে প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের দল অতীতে যতদিন ক্ষমতায় ছিলো তখন বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে ছিলো।

তিনি আরও বলেন, ভোটেরদের কাছে গিয়ে আশার অনেক বেশি সারা পাচ্ছি ধানের শীষের পক্ষে। আমি আশা করি জনগন যে ১৭ বছর ভোট প্রয়োগ করতে পারে নাই, সেই জমানো ক্ষোভ থেকে তাদের যে প্রত্যাশিত প্রার্থী আমাদের প্রাণের যে নেতা ছিলেন কেএম ওবায়দুর রহমান তার সুযোগ্য কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকু কে বিপুল ভোটে বিজয়ী করবে।

বিগত দিনে এই আসনে বিএনপি যে ভোট পেয়েছে তার চেয়ে দুইতিন গুণ বেশি ভোট পেয়ে এবার শামা ওবায়েদ বিজয়ী হবে ইনশাআল্লাহ।

৯ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.