• শুক্র. আগস্ট ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শামা ওবায়েদের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা স্বামী শোভন ইসলামের

ফেব্রু. 7, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ এর স্বামী বিজিএমএর সহ-সভাপতি শোভন ইসলাম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি ধানের শীষ প্রতিকের জন্য ভোট প্রার্থনা করেন।

নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে
শোভন ইসলাম বলেন, শামা ওবায়েদ সবসময় সালথা-নগরকান্দার মানুষের প্রতি ভালোবাসার প্রমাণ আপনারা পেয়েছেন। সে এই সালথাকে কোনো ভাবে ভুলে যেতে পারে নাই। ১৭ টি বছর আপনাদের পাশেই সে ছিল সবসময়।

তিনি বলেন, ২০০১ সালের মত ২০২৬ একটি কালো বছর। কালো বছর এবং আনন্দের ও বছর। এটি আমরা আনন্দের বছর পরিনত করতে পারি আমাদের যে এই রাজনৈতিক পরিবর্তন চলছে। বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে নানা অভ্যুত্থানের মধ্য দিয়ে। এটা থেকে মুক্তির একটাই উপায় আমরা সবাই সংঘবদ্ধভাবে এই চক্রান্ত কে রুখে দেই। এই চক্রান্ত কে রুখে দেওয়ার একমাত্র উপায় আপনারা সবাই যদি শামা ওবায়েদ কে ধানের শীষে ভোট দেন। তাহলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, শামা ওবায়েদ এর ভালোবাসা থেকে আপনারা কখনো বঞ্চিত হবেন না কোনো দিন। আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ আমার যারা চাচা আছেন, ভাইয়েরা আছেন, আমাদের মধ্যে ভুল বঝা বুঝি থাকতে পারে আমাদের মধ্যে বিভিন্ন দলের মতভেদ থাকতে পারে। কিন্তু একক ভাবে সংঘবদ্ধ হতে হবে আমাদেরকে। আমাদের নিজেদের মধ্যে কোনো মনমালিন্য রাখা যাবে না। আমরা যে দলই হই সবাই মিলে দলমত নির্বিশেষে আমার শ্বশুর যেমন কখনো ভেদাভেদ দেখেন নাই, শামা ও দেখে না। শামাকে একটা সুযোগ দেন সে আপনাদের নিরাশ করবে না। আমার সহধর্মিণীর জন্য আমি আপনাদের জামাতা হয়ে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন।

সোনাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আবুল বাসারের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, মনির মোল্লা, কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, বিএনপি নেতা সরোয়ার হোসেন, মিজানুর রহমান খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন।

৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.