• বুধ. মে ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় নিখোঁজের একদিন পর বিএনপির এক সমর্থকের লাশ উদ্ধার

জানু. 20, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের নিখড়হাটির উত্তরপাড়া কুমার নদী থেকে নিখোঁজের একদিন পর বিএনপির সমর্থক ফিরোজ শেখ (৫২)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে নগরকান্দা থানা পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে।

নিহত ফিরোজ শেখ নগরকান্দা উপজেলার নিখড়হাটি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত শাজাহান শেখের পুত্র। তিনি গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে চরযশোরদী ইউনিয়নের নিখড়হাটির উত্তরপাড়া কুমার নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফিরোজ শেখ বিএনপির একজন সমর্থক ছিলেন এবং সাম্প্রতিক সময়ে তিনি দলের প্রার্থীর পক্ষে এলাকায় প্রচারণায় সক্রিয় ছিলেন।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল সামদানী আযাদ জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কুমার নদী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত কার্যক্রম শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

২০ জানুয়ারি ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments