
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যলয়ের শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম।
জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২৬-এ তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হন।
উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, সময়ানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরী ও মাল্টিমিডিয়ার ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত করেন।
শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, আমাকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি শিক্ষার মান উন্নয়নের জন্য ভবিষ্যতে আরো বেশি বেশি কাজ করে যাব।
১৫ জানুয়ারি ২০২৬
