• সোম. অক্টো. ১২th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ড্রেজার দিয়ে মাটি কাটায় দুইজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

জানু. 15, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে দুইজনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের খাগৈড় গ্রামে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার।

এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক সরেজমিনে উপস্থিত হয়ে সাহেব আলী শেখ(৩৬) ও
মো: তামিম মাতুব্বর (২৫) কে ৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার বলেন, বৃহস্পতিবার সালথা উপজেলার খাগৈর গ্রাম এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে দুইজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ড্রেজার মেশিন অকেজো ও প্রায় ২০০ মিটার পাইপ ভেংগে ফেলা হয়।

১৫ জানুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.