• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় সংবাদ সম্মেলন করে যুবলীগ নেতার পদত্যাগ

জানু. 12, 2026


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী যুবলীগের এক নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। আজকের পর থেকে বিএনপির রাজনীতি করবেন বলে তিনি ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতা সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. লিটন মোল্ল্যা।

এসময় বল্লভদী ইউনিয়ন বিএনপি নেতা পান্নু মিয়া, খায়ের মাতুব্বর, যুবদল নেতা আইয়ুব আলী, মো. জসিম মোল্যা, মাসুদ মোল্যাসহ সালথার কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বল্লভদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. লিটন মোল্যা। তিনি বলেন, আমি কোন প্রকার চাপ বা ভয় না পেয়ে সেচ্ছায় সজ্ঞানে আমার এই পদ থেকে পদত্যাগ করলাম।

তিনি আরও বলেন, আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও শহিদ জিয়া’র নীতি আদর্শকে ধারণ করে ফরিদপুর- ২আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার সাথে কাজ করবো।

১২ জানুয়ারি ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments