• বুধ. আগস্ট ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র লক্ষণদিয়ায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

নভে. 27, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু-এর পক্ষে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীর আয়োজনে বড়লক্ষণদিয়া ইদগাহ মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরুর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গট্টি ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মোহাম্মদ আলী খান, বিএনপি নেতা, ডা. শাহ আলম, বকুল মেম্বার, সুরুজ মাতুব্বার, নুরুল ইসলাম খান, আবু মেম্বার, বকুল মোল্যা, ফরিদপুর জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক ইমদাদ খান রাসেল, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মুজাহিদ ইসলাম তুহিন প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

কর্মীসভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর- ২ আসনে শামা ওবায়েদ ইসলাম রিংকু কে বিপুল ভোটে জয়যুক্ত করে জাতীয় সংসদ পাঠাতে হবে। তিনি যদি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেন তাহলে তিনি মন্ত্রীত্ব পাবেন এবং আমাদের সালথা নগরকান্দায় অনেক উন্নয়ন অনেক ভূমিকা রাখবেন। এ জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে মাঠে কাজ করতে হবে।

২৭ নভেম্বর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.