• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অক্টো. 21, 2025

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
“ক্রীড়াই শক্তি – ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুট্টি হাজী বাড়ি মাঠে এ খেলার শুভ উদ্বোধন করা হয়।

শাহ্ নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মো. ইমরান হোসেন এবং উপজেলা ছাত্রদল নেতা সোহেল মাতুব্বরের সার্বিক পরিচালনায় উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবিভক্ত নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহিদুজ্জামান সাহিদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খান, শাহিন মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: মো. জাহিদ হোসেন লাভলু, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় নগরকান্দা ফুটবল একাদশ বনাম বোয়ালমারী ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারে নগরকান্দা একাদশ (০৪) বোয়ালমারী একাদশ (০৩) গোলে হারিয়ে নগরকান্দা একাদশ জয় লাভ করে।

আমেরিকা প্রবাসী মো. খোকন মাতুব্বর ও মুরাটিয়ার কৃতি সন্তান মো. সজিব হোসেনের সৌজন্যে উক্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

২১ অক্টোবর ২০২৫

  

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments