• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আগস্ট 25, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় দুই কেজি গাঁজাসহ চানমিয়া শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ আগষ্ট) রাত ১১ টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী চানমিয়া, বাউশখালী গ্রামের মৃত মালেক শেখের ছেলে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বাউষখালী এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ চানমিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও একই রাতে বাউষখালী এলাকা থেকে মাদক সেবনের সময় ৬জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

২৫ আগষ্ট ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.