• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করলেন নুরুদ্দিন মাতুব্বর

আগস্ট 24, 2025

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
কারামুক্তির পর কেএম ওবায়দুর রহমানের করব জিয়ারত করলেন ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের চার বারের নির্বাচিত ইউপি সদস্য মো. নুরুদ্দিন মাতুব্বর। রবিবার (২৪ আগস্ট) বিকেলে হাজারো নেতাকর্মী সাথে নিয়ে নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা, বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমান কবর জিয়ারত করেন তিনি। প্রথমে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেন করেন। পরে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া পাঠ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ধর্ম সম্পাদক ডাঃ এইচ এম এম শামসুদ্দীন, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সাইফুর রহমান সাগর, গট্টি ইউনিয়ন বিএনপি নেতা মোঃ নুরআলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নুরুদ্দিন মাতুব্বর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি ১৯৮৬ সাল থেকে দক্ষিণ বঙ্গের সিংহ পুরুষ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম কেএম ওবায়দুর রহমানের সাথে রাজনীতি করে আসছি। তিনি এখন আমাদের মাঝে নেই। তিনি তার অসম্পূর্ণ কাজ করার জন্য তার একমাত্র সন্তান শামা ওবায়েদ ইসলাম রিংকুকে রেখে গেছেন আমাদের অভিভাবক হিসেবে। তাই শামা ওবায়েদের হাত শক্তিশালী করতে গট্টি ইউনিয়ন সকল জনগণের একত্রিত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৯৫ % ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

২৪ আগষ্ট ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.