
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ইং উদযাপন উপলক্ষে (১৮ আগস্ট হতে ২৪ আগস্ট) এর মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মহাঃ তাশেম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্যা প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
