• বৃহস্পতি. সেপ্টে. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আনন্দ উল্লাসে মেতে উঠে গ্রামের নারী-পুরুষ সকলে

জুন 8, 2025

ধামরাই প্রতিনিধিঃ মাঠের একপাশে একটি কলাগাছ পুতে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তাতে উঠার চেষ্টা করছে একদল যুবক। কিছুটা উঠেই পিছলে নিচে নেমে যাচ্ছেন। আরেকটি স্থানে নির্দিষ্ট দূরুত্বে ছোট আকৃতির গোলপোষ্টে গোল দেয়ার প্রতিযোগিতা চলছিলো। মাঠের চারপাশে ভীর জমিয়ে এসকল প্রতিযোগিতা উপভোগ করছেন বিভিন্ন বয়সের নারী-পুরুষেরা।

রোববার (৮ জুন) বিকেল ৪ টার দিকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া গ্রামে ডাউটিয়া ঈদগাহ মাঠে এদৃশ্য দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট আকৃতির ঈদগাহ মাঠটিতে অনুষ্ঠিত হচ্ছে কেরাম, ফুটবলে লাথি দিয়ে ছোট আকৃতির গোল পোষ্টে গোল দেয়া, কলাগাছে উঠা, চোখ বাঁধা অবস্থায় লাঠি দিয়ে পাতিল ভাঙা, রশি টানাটানি প্রতিযোগিতার। এসকল প্রতিযোগিতায় সকল বয়সী ব্যক্তিরা অংশ নেন। প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেরা ব্যর্থ হলেও জয়ীকে নিয়ে উল্লাস করছেন অন্যন্য প্রতিযোগিরা। রাত ৮ টার দিকে একই মাঠে আলোক বাতি জালিয়ে অনুষ্ঠিত হয় ফুটবল খেলা। প্রতিযোগিতা দেখতে মাঠের চারপাশে ভীর জমানো নারী-পুরুষেরাও মেতে উঠেন আনন্দ-উল্লাসে।

মাঠে দর্শক হিসেবে উপস্থিত ফারাজানা নীরা বলেন, এলাকার সবাইকে নিয়ে একসাথে বসে আনন্দ করতে ভালোই লাগছে। এমন আয়োজন প্রতিবছর হলে ভালো হয়।

ডাউটিয়া ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক এমারত হোসেন বলেন, স্থানীয় যুবকেরা ঈদ উপলক্ষে খেলাধুলার যে আয়োজন করেছে এটি প্রসংশনীয় উদ্যোগ। এধরণের আয়োজনের মধ্যে দিয়ে সবার মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে।

আয়োজকদের অন্যতম ফারুক উদ্দিন বলেন, ঈদকে আরো বেশি আনন্দময় করার লক্ষে এ খেলাধুলার আয়োজন করা হয়েছে। আমরা আশা করি এরমধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক আরো সুন্দর হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.