• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বৃষ্টিতে ব্রিজ ভেঙে পড়ায় জনদুর্ভোগ চরমে

জুন 4, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় একটি জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজ ভেঙে যাওয়ায় যানচলাচল বন্ধ দুর্ভোগ চরমে। মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের সালথা – মোন্তারামোড় সড়কের ইউসুফদিয়া ইজারা পাড়া এলাকায় খালের উপড় নির্মিত পুরাতন ব্রিজটি ভারী বৃষ্টিতে ভেঙে পড়ে বলে স্থানীয়রা জানান। এরপর থেকে এলাকার জনসাধারণ বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করছে।

স্থানীয়রা জানান, ইফসুদিয়া ইজারা পাড়ায় ২৫ বছর আগে যাতায়াতের সুবিধার জন্য সেতুটি নির্মাণ করা হয়েছিলো। প্রতিদিন এই সড়ক দিয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য প্রায় ১০-১৫ টি গ্রামের মানুষ যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগ পড়েছেন।

ইজিবাইক বাইক চালক ফায়েজুর বলেন, গত কাল রাতে সেতুটি ভেঙে পড়ায় যাত্রীদের চলাচলে সমস্যা হচ্ছে। সেতুটি দ্রুত মেরামতের জন্য দাবী জানাই।

উপজেলা প্রকৌশল আবু জাফর মিয়া বলেন, ব্রিজটি ভেঙে পড়েছে খবর পেয়েছি দ্রুত মেরামত ব্যাবস্থা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, এ বিষয় জেলা পর্যায়ে জানানো হয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।

৪ জুন ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments