• বুধ. অক্টো. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় নদী হতে বালু উত্তোলন: হুমকিতে কোটির টাকার সেতু

মে 31, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় কুমার নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে আবারো বালু উত্তোলন করা হচ্ছে। উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া মিয়াপাড়া এলাকায় কুমার নদীতে থাকা নতুন ব্রিজের নিচ থেকে এই বালু উত্তোলন করে ব্রিজের গোড়ে দেওয়া হচ্ছে। এতে কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটটি চরম ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া নদের পাড় ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি নিজ নির্বাচনী এলাকা সালথায় নদ-নদী থেকে অবাধে বালু উত্তোলনের প্রতিবাদে সমাবেশ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। সমাবেশে তিনি বালু উত্তোলনকারীদের কঠোর হুঁশিয়ারি দেন। কিন্তু তাঁর দেওয়া হুঁশিয়ারীকে উপেক্ষা করে ফের কুমার নদ হতে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল।

শনিবার (৩১ মে) দুপুরের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, খারদিয়া নতুন সেতু সংলগ্ন কুমার নদের দক্ষিণ পাড়ে নাছির হোসেন নামে ড্রেজার ব্যবসায়ী অবৈধ ড্রেজার দিয়ে নির্বিঘ্নে বালু উত্তোলন করছেন। তিনি জানান, পুলিশ-প্রসাশনকে ম্যানেজ করে বালু উত্তোলন করা হচ্ছে।

স্থানীয়রা জানান, প্রভাবশালী চক্র নদীর বিভিন্ন অংশে ড্রেজার বসিয়ে গভীরভাবে বালু উত্তোলন করছে। এতে নদীর তলদেশ নিচু হয়ে যাচ্ছে এবং পানির স্রোতের ধাক্কায় দুই পাড়ের মাটি ধসে পড়ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বালু উত্তোলনের ফলে নদীর ওপর নির্মিত নতুন সেতুর ভিত্তি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান বালী বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। যত দ্রুত সম্ভব অভিযান পরিচালনা করা হবে।

৩১ মে ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.