• বৃহস্পতি. সেপ্টে. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মেগা প্রকল্পের নামে দুর্নীতি করেছে আ’লীগ- শামা ওবায়েদ

এপ্রিল 26, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
কেন্দ্রীয় বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, মেগা মেগা প্রকল্পের নামে দুর্নীতি করা আওয়ামী লীগ পালিয়ে গেলেও তার প্রেতাত্তারা রয়ে গেছে। যারা নানা অপকর্মের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ কে অশান্ত করে তুলছে।

“এসো ভাই কুমারনদ বঁচাই” স্লোগানে কুমার নদকে রক্ষায় (২৬ এপ্রিল) শনিবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার বড়দিয়া বাজারে আয়োজিত সামাজিক আন্দোলনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় কুমার নদসহ সকল নদনদী কে বাঁচিয়ে রাখতে হবে। যারা অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে নদীর ক্ষতি করছে,
নদী পাড়ের স্থাপনাকে হুমকিতে ফেলছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। অবৈধ বালু ব্যাবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না। সে যে দলেরই হোক, কোন ছাড় নয়।

এ সময় তিনি রাতের আধারে নদ থেকে বালু উত্তোলনকারীদের হুঁশিয়ারি উচ্চারণ করে প্রশাসনের উদ্দেশ্যে বলেন বলেন, এরপর যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করে তাৎক্ষণিকভাবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

এসময় সালথা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আনিচুর রহমান বালি, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহিন মাতুব্বার, শিক্ষক নেতা জাহিদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, যুগ্ন-সাধারন সম্পাদক খন্দকার আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরু, গট্টি ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনুদ্দিন মাতুব্বর, আবু মিয়া, সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ইসরাইল মাতুব্বর, সদস্য সচিব মামুন চৌধুরী, যুবদল নেতা এনায়েত হোসেন, মাহফুজুর রহমান, শাফিকুল ইসলাম, ইয়াছিন বিশ্বাস প্রমুখ।

২৬ এপ্রিল ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.