• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা নিয়ে কবিতা লিখলেন কবি খন্দকার ফারহান মুন্নি

মে 16, 2024

আমার সালথা, কবি- খন্দকার ফারহানা মুন্নি

তোমরা কি ভাই দেখেছো কখনো
আমার সালথার অপরূপ রূপ
ফুলেও ফলে কাদা মাটি জলে
ভরিয়ে দিয়েছে প্রকৃতির বুক।

সালথার বুকে স্বর্ণ কমল ফুটেছে
গৌরবময় বাহারি রূপে
শোনাবো তোমাদের শোনাবো তাদের নাম
লিখে রাখবো ইতিহাসের বুকে।

আমার সালথার কত ঐতিহ্য
কত যে তার নতুন সম্ভাবনা
দেখে যেও গো দেখে যেও এসে
রাজ রাজারা রেখে গেছেন কত দর্শনা।

নীল বিদ্রোহ পড়েছ ইতিহাসের পাতায়
যে বিদ্রোহের স্বাক্ষর আছে সালথায়
স্বর্ণালী ঐতিহ্যের স্মৃতিচারণ যদি করতে চাও
আমার সালথার অপরূপ রূপ দেখে যাও।

দোহার বিলের চুলবুড়ির গল্প
শুনেছি নানী দাদীর মুখে
স্বর্ণ রৌপর থালা-বাসন ভাসতো
দোহার বিলে দিনেও রাতে।

লোকসংগীত কবিয়াল গান বাউলের সুরে
বটের ছায়ায় রাখালেরা বাজায় বাঁশি মধুর সুরে
বিলেও ঝিলে শাপলা শালুকের নেই তো শেষ
পৌষ পার্বণে পিঠে উৎসব জমে উঠে বেশ।

অতিথি পরায়ণ আমরা সালথাবাসী
পিঠে পুলির সাধে ভরাব তোমাদের মুখ
এসো কিন্তু ভাই এসো তোমরা
দেখে যেও আমাদের সালথার অপরূপ রূপ।

১৬ মে ২০২৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments