• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথার যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত

ফেব্রু. 10, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ের যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে ৯ ও ১০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ।

শনিবার বিকালে সমাপনি অনুষ্ঠানে ক্রিড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

অত্র বিদ্যালয়ের সভাপতি হাকিম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুবাব্বার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দাস, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, কৃষকলীগের সাধারন সম্পাদক আমিন খন্দকার, উপজেল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।

১০ ফেব্রুয়ারি ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.