
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে (৪জানুয়ারি) বৃহস্পতিবার বেলা ১১ টায় সালথা উপজেলা ছাত্রলীগের আয়োজনে উটজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রেলি শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সাধারন সাহিন আলম, সহ-সভাপতি লিমন ইসলাম, নাজমুল খান, সৈয়দ আহাদ, রনিছ খান মুন্না, যুগ্ন-সাধারন ইসমাইল জুবিউল্লাহ্, সাংগঠনিক সম্পাদক হেলাল হাসান, নাজমুল মাতুব্বার, আনোয়ার কাজীসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
৪ জানুয়ারি ২০২৩
