
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন ইতালি আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুর রহমান।
সোমবার (৪ ডিসেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এপ্রচারণা করেন তিনি।
এসময় আব্দুর রহমান বলেন, আমাদের আস্থার শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনা ফরিদপুর- ২ আসনে জননেতা শাহদাব আকবর লাবু চৌধুরীকে পুনরায় নৌকার মাঝি হিসাবে আমাদের মাঝে পাঠিয়েছেন। তার পক্ষে নৌকা মার্কায় মানুষের কাছে ভোট প্রর্থনা করে যাচ্ছি আমি। আমি শতভাগ আশাবাদী আমাদের আসনে নৌকার বিজয় সুনিশ্চিত।
৫ ডিসেম্বর ২০২৩
