• মঙ্গল. সেপ্টে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর- ২ নৌকার মাঝি লাবু চৌধুরী, হাজারো নেতাকর্মীর আনন্দ মিছিল

নভে. 26, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২, আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শাহদাব আকবর লাবু চৌধুরী। তার মনোনয়ন পাওয়ার খবরে আনন্দ মিছিল করেছেন সালথা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার বিকাল ৫টায় সালথা সদর বাজার থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাইপাস সড়কে হারেজ সুপার মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়।

এসময় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইমারত হোসেন পিকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগ নেতা মামুন মিয়া, সায়েম হোসেন টিটন, বাকি বিল্লা, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজ, সাধারন সম্পাদক সাহিন আলমসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও সহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

২৬ নভেম্বর ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.