
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর শেখ রাসেল স্কুল এন্ড কলেজের দাতা সদস্য হিসেবে সম্মাননা স্মারক পেলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: ইদ্রিস আলী মোল্যা।
বুধবার বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারক প্রদান করেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার পিএএ।
এসময় জনাব অমিত দেবনাথ ,এডিসি শিক্ষা ও আইসিটি, সুব্রত কুমার মিত্র , সহকারী অধ্যাপক ( ইংরেজি ) সরকারি রাজেন্দ্র কলেজ , ফরিদপুর। ও
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ , শেখ রাসেল স্কুল এন্ড কলেজ , ফরিদপুর, মোঃ শাহিন চৌধুরী সদস্য গর্ভনিংবডি, ডা: এম এ জলিল, সদস্য সচিব , মোঃ মোস্তাফিজুর রহমান লাবলু কোষাধ্যক্ষ ,সকল আজীবন সদস্যবৃন্দ , ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শেখ রাসেল স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারক গ্রহন করে ইদ্রিস আলী মোল্যা বলেন, আমি অত্যান্ত গৌর্বিত ও আনন্দিত। শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজ ,ফরিদপর এ কিছু অর্থ দিয়া জীবনকে ধন্য মনে করেছি। জেলা প্রশাসক মোঃকামরুল আহসান তালুকদার পিএএ সম্মাননা স্বারক প্রদান করে প্রতিষ্ঠানের প্রতি আরো দায়বদ্ধতা বাড়িয়ে দিল। আমি বিশ্বাস করি প্রতিষ্ঠানটি একদিন শ্রেষ্ট প্রতিষ্ঠান হিসাবে পরিচিত পাবে।ইতিমধ্যে প্রতিষ্ঠানটির অধ্যাখের চৌকুশ ও নিরালস প্রচেষ্টায় এক বছরেই সুনাম সৃষ্টি হয়েছে এবং সর্বত্র সকলের নিকট গ্রহণযোগ্য হয়েছে।
