• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাফুজ এর কবর জিয়ারত করলেন এমপি লাবু চৌধুরী

নভে. 3, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বড়খারদিয়া গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ দেলোয়ার হোসেন (মাফুজ) এর কবর জিয়ারত করলেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

শুক্রবার (৩ নভেম্বর) বাদ জুম্মা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের কবরস্থানে গিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে জিয়ারত করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, নুরুজ্জামান টুকু ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মোল্যা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা, বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীনসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৯ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে মারা যান সৈয়দ দেলোয়ার হোসেন মাফুজ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.