• বুধ. মে ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্থানীয় সরকার দিবসে ধামরাইয়ে পৌর করদাতাদের সম্মাননা

সেপ্টে. 19, 2023

রাজিউল হাসান পলাশ: জাতীয় স্থানীয় সরকার দিবসে পৌর করদাতাদের সম্মাননা দিয়েছে ধামরাই পৌরসভা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে “সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি ও আলোচনা সভা করে পৌর কর্তৃপক্ষ।

সকালের দিকে আব্দুস সোবহান মডেল হাইস্কুল থেকে একটি র‍্যালি বের হয়ে পৌরসভায় এসে শেষ হয়। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধামরাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।

আলোচনা সভা শেষে স্থানীয় সরকার দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ধামরাই পৌরসভার নয়টি ওয়ার্ডের নয়জন করদাতাকে সম্মাননা দেওয়া হয়।

মেয়র গোলাম কবির বলেন, যারা নিয়মিত কর পরিশোধ করেন তাদের মধ্য থেকে বাছাই করে সেরা করদাতার সম্মাননা দেয়ার চেষ্টা করেছি। আর্থিকভাবে দূর্বল কিন্তু প্রতিনিয়ত হোল্ডিং ট্যাক্স দেন এই ক্যাটাগরিতে একজন প্যারালাইজড চা বিক্রেতা, একজন বিধবা নারী, একজন রিক্সাওয়ালা ও একজন দিনমজুরকে সম্মাননা প্রদান করেছি। আবার যারা শিক্ষিত এবং স্বচ্ছল প্রতিনিয়ত পৌর কর পরিশোধ করেন এমন ক্যাটাগরিতে দুইজনকে, পৌর কর সরকারি নিয়মে সম্পূর্ণ পরিশোধ করার ক্যাটাগরিতে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এবং বছরে সর্বপ্রথম কর পরিশোধ করার জন্য ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুম খানকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন। এসময় নয় ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরসহ পৌরসভার সকল উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments