
রাজিউল হাসান পলাশঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধামরাইয়ে ১৩ গরু ও ২০টি ছাগল জবাই করে আওয়ামী লীগের উদ্যোগে গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
মাস ব্যাপী কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী পালন করছেন ধামরাই উপজেলা আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় ২৫ আগস্ট শুক্রবার সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমভাগ ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী লামিয়া ব্রিকসের স্বত্বাধিকারী ঢাকা জেলা যুবলীগের সাবেক সদস্য আঃ লতিফের অর্থায়নে ও সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ঢাকা ২০ এর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, সভা উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী সাবেক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল জামান, সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব দেওয়ান আফছার উদ্দিন জিন্নাহ, বিশিষ্ট আইনজীবী এডঃ তারেক, ধামরাই পৌর যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম।
