
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিচুর রহমান বালির সাথে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহাদাৎ হোসেন, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা প্রৌকশলী আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা হালিম মাতুব্বার, কাজী ময়নদ্দীন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, রফিক মোল্লা, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সাধারন সম্পাদক নুরুর ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আনিচুর রহমান বালি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। যে কোন প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন। যে কোন তথ্য ও পরামর্শ দিয়ে আমাকে সহযোগীতা করবেন তাহলেই আমরা একটি সুন্দর উপজেলা গড়তে পারবো।
১১ সেপ্টেম্বর ২০২৩
