
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের সালথার মো. শামসুল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
শামসুল উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের মো. ইউনুচের ছেলে।
এর আগে শনিবার (০৯ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মো. শামচুল নামে এক যুবক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে মারা যান তিনি।
১০ সেপ্টেম্বর ২০২৩
