সারাদেশে তীব্র গরমে জনজীবন নাভিশ্বাস ঠিক তখনি ঢাকার ধামরাইয়ে ঘটছে এক অদ্ভুত ঘটনা। একটি ডুমুর (ডোংরা) গাছ থেকে অবিরত বের হচ্ছে পানি। গাছটি দেখতে ভীড় করছে আশে-পাশের ইউনিয়নের গ্রামবাসী। প্রায় ২০-২৫ ফুট উচ্চতার এই গাছটিতে রয়েছে তিনটি শাখা ডাল। প্রত্যেক ডাল পাতায় থেকে ঝড়ছে পানি।
বুধবার (০৭ জুন) দেখা যায় গাছের ডাল-পাতা থেকে পানি ঝড়ার চিত্র। এর আগে মঙ্গলবার সকাল থেকেই এ পানি বের হচ্ছে,এখন পর্যন্ত কোনো ভাবে বন্ধ হয়নি পানি।
উপজেলার কুশুরা ইউনিয়নের বুচাইবাড়ি গ্রামের অঞ্চলিক রাস্তার পাশে একটি ডুমুর গাছ থেকে পানি পড়ছে। গাছটি দেখতে ভীড় জমাচ্ছে শত শত পথচারী ও গ্রামবাসী।
দেখাযায় গাছটির নিচে পলিথিন কাগজ বিছিয়ে পানি সংরক্ষণ করার দৃশ্য। অনেকেই এই পানিকে অলৌকিক মনে করে রোগ মুক্তির জন্য খালি পাত্র -পলিথিন ও বোতলে করে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। গ্রামবাসী বলছে রোগ মুক্তির জন্য নিয়ত করে এ পানি পান করলে হয়তো কঠিন রোগ থেকে মুক্তি মিলবে।
স্থানীয় ইউপি সদস্য সোলাইমন বলেন, আশে-পাশে আরো অনেক ডুমুর গাছে আছে সে গুলাতে এ রকম হচ্ছে না। আমি এই প্রথম বৃষ্টি ছাড়া গাছ থেকে পানি পড়া দেখলাম। এলাকাবাসী রোগমুক্তির জন্য ঔষধ হিসাবে এ পানি নিয়ে খাচ্ছে। গাছটি দেখার জন্য শতশত মানুষ দূর-দূরান্ত থেকে আসছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান বলেন,অতিরিক্ত গরমের কারনে বৃক্ষের মূল থেকে পানি শোষন করে ডাল- পালা ও পাতার মাধ্যমে ইভাপো ট্রান্সপোরেশনের মাধ্যমে ফোটায় ফোটায় পানি বের করে তার শরীরকে ঠান্ডা করে।