• শুক্র. নভে. ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বৃষ্টি প্রার্থনায় ধামরাইয়ে নামাজ আদায়

জুন 7, 2023

রাজিউল হাসান পলাশ: প্রচণ্ড তাপদাহ, প্রখোর রোদ ও গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিপর্যস্ত হয়ে পরেছে মানুষের জনজীবন। এর থেকে মুক্তি পেতে ও বৃষ্টির আশায় ঢাকা জেলার ধামরাই উপজেলায় বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন এলাকাবাসী।

বুধবার (০৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার শরিফবাগ কামিল মাদ্রসার মাঠে খোলা আকাশের নিচে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে প্রায় ৫ শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।

নামাজের আগে সব নিয়মকানুন শিখিয়ে দেন শরিফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মোহাম্মদ ফাইজুল আমীন সরকার। পরে নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য দুই হাত তুলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন তিনি।

নামাজ পরতে আসা স্থানীয় বাসিন্দা এসআই আশরাফুল বলেন, গরমে হাঁসফাঁস অবস্থা। কয়েক দিন ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়ছেই। এ জন্য আমরা মহান আল্লাহর দরবারে প্রশান্তির বৃষ্টি চেয়েছি। যেকোনো বিপদ থেকে রক্ষা পেতে আমরা প্রথমেই সৃষ্টিকর্তাকে স্মরণ করি। এ নামাজ ও দোয়ার মধ্য দিয়ে সেই কাজ করা হলো। সৃষ্টিকর্তা রহমত বর্ষণ করবেন বলে আশা করছি।

প্রিন্সিপাল ড. মোহাম্মদ ফাইজুল আমীন সরকার বলেন, ধামরাইয়ের কয়েকটি গ্রাম একত্রিত হয়ে আজ সালতুল ইসতিসকার অর্থাৎ বৃষ্টির জন্য আমরা সালাত আদায় করেছি। আল্লাহ তায়া’লার কাছে ক্ষমা চেয়েছি, ভিক্ষা চেয়েছি তিনি যেনো আমাদের সকলের গুনহা ক্ষমা করে দিয়ে আমাদের মাঝে বৃষ্টি প্রদান করেন। এই প্রার্থনায় আমরা আল্লাহর দরবারে করেছি। এবং সারাদেশেবাসী বৃষ্টি জন্য যে কষ্ট করছেন সেটি যেনো বৃষ্টি দিয়ে আল্লাহ লাঘব করে দেন এই দোয়া করেছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে এই কষ্ট থেকে মুক্তি দিবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.