• শনি. এপ্রিল ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে হাত বাঁধা যুবতীর মরদেহ উদ্ধার

ডিসে. 28, 2022

ঢাকার ধামরাইয়ের কালামপুর চৌরাপাড়া এলাকার কলাবাগান থেকে মাকসুদা বিবি (৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর চৌরাপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাকসুদা বিবি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈশালর ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা। তিনি কালামপুর খোকন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়- আশরাফ নামের এক কৃষক তার কৃষি খেতে গিয়ে লাশ দেখতে পায়। পরে ওই কৃষক স্থানীয় মেম্বার শহিদুল্লাহকে জানায়। তখন শহিদুল্লাহ মেম্বার ধামরাই থানায় ফোন করলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।

ধামরাই থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, আমি বাড়ির মালিক খোকনের সাথে কথা বলে জানতে পেরেছি ওই নারী ইট ভাটায় বাবুর্চির কাজ করতো। তার স্বামীও ইট ভাটায় কাজ করে। স্বামীর নাম পান্নু মিয়া। সে ভাটারখোলা আবু বক্করের ইট ভাটার শ্রমিক। তাকে ফোন দিলে নাম্বার বন্ধ দেখায়।

এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments