• শনি. অক্টো. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ২ অবৈধ সিসা কারখানা ধবংস, ১ ইটভাটাকে জরিমানা

নভে. 26, 2022

রাজিউল হাসান পলাশ: ধামরাইয়ে অভিযান চালিয়ে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ২টি অবৈধ কারখানা ধবংস ও একটি ইটভাটাকে জরিমানা করেছে ধামরাই উপজেলা প্রশাসন।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার দুইটি সিসা কারখানা ধবংস করা হয়। এসময় একটি সিসা কারখানার মধ্যে মালিক শ্রমিক কেউ উপস্থিত ছিলো না, অপর কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে এইচ এম বি ব্রিকসকে ০৫ লক্ষ টাকা জরিমানা হয়।

এ বিষয়ে ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কারখানায় অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশের ক্ষতিসহ বিভিন্ন অভিযোগে ২টি সীসা কারখানা ধবংস সহ একটি সিসা কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

তিনি আরোও বলেন, ভাড়ারিয়া ইউনিয়নের অনুমোদন বিহীন ইট ভাটা মেসার্স এইচ এম বি ব্রিকস এর চুল্লি ভেঙে দেয়া হয় এবং আইনগত ভাবে নিষিদ্ধ স্থানে ভাটা স্থাপনের জন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.