• শনি. এপ্রিল ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা

নভে. 16, 2022

ঢাকার ধামরাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত। বুধবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের চত্বরে এই মেলা উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।

মেলায় সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান মিলে অংশগ্রহণ করেছে ৩৮টি স্টল। সকলকে ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণ করে এর সুবিধা সম্পর্কে জানতে আহ্বান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোহাদ্দেছ হোসেন, পৌর মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কবির, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, মহিলা ভাইস-চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, ওসি (অপারেশন) নির্মল কুমার দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments