ফাহিমা আক্তারের ১৫ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ
বিজয় পোদ্দার, ফরিদপুর : ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর চাঁদপুর জরিপের ডাঙ্গী এলাকার বাসিন্দা ফাহিমা আক্তার (৩৮) এর ১৫ লক্ষ ৫০ হাজার টাকা তার জমিতে ভাড়ায় একটি ফোন কোম্পানীর টাওয়ার স্থাপন করে দেওয়া হবে মর্মে প্রতিশ্রুতি দিয়ে পুরো অর্থই আত্মসাতের অভিযোগ উঠেছে একই থানার প্রত্যাশা কো-অপারেটিভ ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদ হোসেন খানের বিরুদ্ধে।
ক্ষতিগ্রস্ত নারী বিভিন্ন পর্যায়ে দারস্ত হয়েও এই প্রতারকের কাছ থেকে অর্থ আদায় করতে পারে নি। সর্বশেষ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালত ফরিদপুরের কাছে ফাহিমা আক্তার বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বিজ্ঞ আদালতকে অবগত করে বলেন সদরপুর থানার উল্লেখিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদ হোসেন খান (৩২) সদরপুর থানার ১নং চর বিষ্ণুপুর ইউনিয়নের ২৫ নং চর বিষ্ণুপুর মৌজার এস.এ ৬৪৪ নং খতিয়ানে এস.এ ১০২৫ নং দাগে বি.এস ৫৬১ নং খতিয়ানে রবি ফোন কোম্পানীর বিনিময় কেন্দ্রীক একটি বাণিজ্যিক টাওয়ার স্থাপন করা হবে মর্মে প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ ৫০ হাজার টাকা বিভিন্ন মেয়াদে গ্রহণ করে। এরপর আজ কাল করছি করবো বলে কাল ক্ষেপন করতে থাকে। টাওয়ার নির্মাণের জন্য ১৩ লক্ষ টাকা কোম্পানীর সহিত অংশীদারী কারবারে যুক্ত হলে প্রতি মাসে ৮০ হাজার টাকা পাওয়া যাবে এবং চুক্তি শেষে টাকার অধিক মুনাফা পাইবেন বলে তাকে আস্বস্ত করেন। জাহিদের কথায় উৎসাহিত হয়ে সে তফসীল বর্ণিত সম্পত্তির কাগজপত্র ও মানিত স্বাক্ষীগণকে ২০২১ সালের ২৫ মে প্রত্যাশা কো-অপারেটিভ প্রতিষ্ঠানে নগদ ১৩ লক্ষ টাকা প্রদান করেন বলে ফাইমা আক্তার জানান। এরপরে জাহিদ পুনরায় আবারও টাওয়ার স্থাপনের ভূমি পরীক্ষার জন্য তার কাছ থেকে আবারও ২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর ২০২২ সাল শেষ পর্যায়ে কিন্তু জাহিদের টাওয়ার স্থাপনের প্রতিশ্রুতি বাস্তবায়ন তো হয়নি ক্ষতিগ্রস্ত নারী বার বার অর্থ ফেরত চেয়েও তার কাছ থেকে সে অর্থ আদায় করতে পারে নি। এর মধ্যে ০৬ সেপ্টেম্বর মাসে ফরিদপুর আদলত চত্তরে ঐ মোঃ জাহিদ হোসেন খান আইন সংশ্লিষ্ট ব্যক্তির সামনে টাকা নেবার সত্যতা স্বীকার করে লিখিত ভাবে মুসলিকা ও মোঃ কিরণ খলিফা, পিতা- ফরমান খলিফা, সাং- চন্দ্র পাড়া হাজুর বাড়ী সংলগ্ন বাসিন্দার মধ্যস্থায় এক সপ্তাহের মধ্যে উল্লেখিত পুরো অর্থ পরিশোধ করা হবে। এরপর জাহিদের মুঠো ফোন ০১৭২৫-২৬২৭২০ নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভাব হয়নি বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানায়। 
উল্লেখিত অভিযোগ বিষয়ে জাহিদ খানের মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
