• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

অক্টো. 1, 2022

 সখীপুরে ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
বাদল হোসাইন সখীপুর:-
টাঙ্গাইলের সখীপুর উপজেলা, পৌর শহর ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।

শুক্রবার সকালে এ কমিটি ঘোষনা করার কিছুক্ষণ পরেই স্থানীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উপজেলার বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করে তারা।

জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও ইলিয়াস হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আল মামুনকে উপজেলা ছাত্রলীগের আহবায়ক এবং আল মাহমুদ প্রান্ত, সাইফুল ইসলাম হৃদয়, জুয়েল রানা ও আল আমিন আহমেদকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

এদিকে রেজভী শিকদার শান্ত পৌর শহর ছাত্রলীগের সভাপতি ও তানভীর হাসানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে খন্দকার রফিকুল হাসান বিজয়কে সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি ও সুমন মিয়া সীমান্তকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments