• মঙ্গল. সেপ্টে. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে বিয়ের দাবিতে ৩ দিন ধরে তরুণীর অনশন

সেপ্টে. 18, 2022

প্রতিকী ছবি

সখীপুরে বিয়ের দাবিতে ৩ দিন ধরে তরুণীর অনশন

নিজস্ব প্রতিবেদকঃ-

টাঙ্গাইলের সখীপুরে বিয়ের দাবিতে তিন দিন ধরে এক তরুণী অনশন করছেন। উপজেলার যাদবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নলুয়া ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে । ঐ ওয়ার্ডের ইয়াসিন খন্দকারের ছেলে ইব্রাহিম খন্দকারের বাড়িতে ঐ তরুণী তিন দিন ধরে অনশন করছেন।

জানা যায় তরুণী ও ইব্রাহিম খন্দকার গোড়াই শিল্প এলাকায় একটি কারখানায় চাকরির সুবাদে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইব্রাহীম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক করে। বিয়ে করবে বলে কিছুদিন সময় নেয়। এই বিষয়টি গোড়াই কারখানায় জানা জানি হলে মালিক পক্ষ ঐ তরুণী ও ইব্রাহিম খন্দকারকে নিয়ে বসলে ইব্রাহিম এলাকায় গিয়ে বিয়ে করবে বলে কারখানার মালিককে জানায়। এক পর্যায়ে বিয়ে করবে এই কথা বলে তরুণীকে ইব্রাহিমের বাড়িতে নিয়ে আসে। গত ১৫ সেপ্টেম্বর বাড়ি এনেই ইব্রাহিম উধাও হয়ে যায়।

এদিকে পলাতক ইব্রাহিমের আত্মীয় যাদবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার বছির উদ্দিন ও সাবেক মেম্বার শাজাহান মিয়া ঘটনাটি ধামাচাপা দিতে ঐ তরুণীকে অন‍্যত্র সরিয়ে নিতে মেয়ের অভিভাবকদের ব‍্যাপক চাপ প্রয়োগ করছে।

ঐ তরুণী বলে, বিয়ে না হওয়া পযর্ন্ত এই বাড়িতে অবস্থান করবো। মরে গেলেও এই বাড়ি থেকে কোথাও যাবো না।

স্থানীয় ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন মুঠোফোনে বলেন, তরুণীর অনশনের কথা শুনে ইব্রাহিম খন্দকারের বাড়িতে গতকাল শুক্রবার রাতে আমরা কয়েকজন মিলে সমাধানের বিষয়ে বসা হয়েছিল,কিন্তু ছেলে পলাতক থাকায় কোন সিদ্ধান্তে পৌছাতে পারিনি। বিষয়টা চেয়ারম্যান মহোদয় অবগত আছে।

৪নং যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান একে এম আতিকুর রহমান আতোয়ার বলেন, মেয়েটির অভিভাবকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.