• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পুলিশ কখনোই শান্তিপ্রিয় মানুষকে গুলি করেনা—সখীপুরে কৃষিমন্ত্রী ড,আব্দুল রাজ্জাক

সেপ্টে. 3, 2022

পুলিশ কখনোই শান্তিপ্রিয় মানুষকে গুলি করেনা—সখীপুরে কৃষিমন্ত্রী ড,আব্দুল রাজ্জাক
বাদল হোসাইন সখীপুর:-
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পুলিশ কখনোই শান্তিপ্রিয় মানুষকে গুলি করে না, তারা যখন গুলি করে তা কেবলই আত্মরক্ষার জন্য। এ দেশের পুলিশ ও এ দেশের জনগণ তাদের আত্মরক্ষার জন্য যেকোনো মূল্যে দেশকে স্থিতিশীল রাখবে, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে।’

শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাহারতা ধূমকেতু মাঠে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী। তিনি মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে এ কথা বলেন।

মির্জা ফখরুল সম্প্রতি বলেছিলেন, ‘পাকিস্তান আমলে পুলিশ গুলি করত পায়ে আর এখন গুলি করে বুকে।’ এ অভিযোগের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘পুলিশ কখনোই শান্তিপ্রিয় মানুষকে গুলি করে না, তারা যখন গুলি করে তা কেবলই আত্মরক্ষার জন্য। এ দেশের পুলিশ ও এ দেশের জনগণ তাদের আত্মরক্ষার জন্য যেকোনো মূল্যে দেশকে স্থিতিশীল রাখবে, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে এবং যারা শান্তিপ্রিয় মানুষ তাদের রক্ষা করবে। যারা শান্তি চায় না, দেশকে অস্থিতিশীল করতে চায়, গন্ডগোলের দিকে নিয়ে যেতে চায়, তাদের পরিণাম আইন অনুযায়ী ভোগ করতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘আজকে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটাই নাকি তাঁদের শেষ লড়াই। শেষ লড়াই হয়েছে বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়, তারপর যা হয়েছে, তা হত্যাকাণ্ড।’

বিএনপির নেতাদের উদ্দেশ্য করে আব্দুর রাজ্জাক বলেন, ‘আপনারা বলেন, বাংলাদেশ নাকি খাদের পাড়ে। প্রকৃতপক্ষে বাংলাদেশ খাদের পড়ে নাই, আপনারাই খাদের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, শুধু নাকটি জেগে আছে। আবার যদি দেশকে অস্থিতিশীল করতে চান, ওই খালের পানিতেই ডুবে যাবেন। আমরা এমনটি চাই না।’

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার লেবু, ইউএনও ফারজানা আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয় প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় সখীপুর ফুটবল একাদশ ও ধনবাড়ী ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। ধনবাড়ী ফুটবল একাদশ ১-০ গোলে জয় পায়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments