• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর থানার “এসআই মনির” সাত বার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

জুলাই 18, 2022

সখীপুর থানার “এসআই মনির” সাত বার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

বাদল হোসাইন সখীপুর:টাঙ্গাইলের সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির অপরাধ দমনে সপ্তমবারের মত জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন । আজ (১৮ জুলাই) সোমবার জেলা পুলিশ লাইনে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার অপরাধ দমন সভায় এসআই মনিরের হাতে শ্রেষ্ঠত্বের ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সখীপুর সার্কেল) রকিবুল রাজ সহ জেলা পুলিশের কর্মকর্তা ও জেলার সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ।

জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত মনিরুজ্জামান মনির মুঠোফোনে বলেন, আমাকে সপ্তমবার জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত করায় পুলিশ সুপার মহদোয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বলেন , এস আই মনির যোগদানের পর থেকে এ থানায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এটি তার সফলতার ৭ম পুরস্কার। আশা করছি এ শ্রেষ্ঠত্ব অর্জন অব্যাহত রাখবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments