• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জুলাই 16, 2022

সখীপুরে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
“বাদল হোসাইন”
টাঙ্গাইলের সখীপুরে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে মামুন(১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ১৬ জুলাই, শনিবার উপজেলার বহেড়াতৈল নকিল বিলে এ ঘটনা ঘটে। নিহত মামুন বহেড়াতৈল ইউনিয়নের ভূগলিচালা গ্রামের মোঃ হাকিম মিয়ার ছেলে এবং লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজে অধ্যয়নরত ছিল।

স্থানীয়রা জানান, শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মামুন-সহ ৪-৫ জন বন্ধু মিলে বহেড়াতৈল নকিল বিলে সাঁতার কাটতে নামে। হঠাৎ মামুন ও শাহেদকে পানিতে ডুবতে দেখে বন্ধুরা চিৎকার শুরু করে।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ৫ মিনিটের মধ্যেই শাহেদকে উদ্ধার করা হলেও প্রায় ১ ঘন্টা খোঁজাখোঁজির পর মামুনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এসময় দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments