• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর এগ্রিকালচার টিচার্স এর কমিটি গঠন

জুলাই 1, 2022

সখীপুর এগ্রিকালচার টিচার্স এর কমিটি গঠন
”বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইল সখীপুর উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় কর্মরত কৃষি বিষয়ের সকল শিক্ষকদের নিয়ে এগ্রিকালচার টিচার্স এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সখীপুর এগ্রিকালচার টিচার্স এসোসিয়েশনের ৩০শে জুন বৃহস্পতিবার সখীপুর পাইলট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।সকলের উপস্থিতিতে আগামী ২ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। সখীপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মুহাম্মদ আনোয়ার হোসেনকে সভাপতি ও ঢনঢনিয়া ছোটচওনা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হুদা মাস্টারকে সাঃ সম্পাদক করে মোট ১১ কার্যকরী
সদস্যর কমিটি গঠন করা হয়েছে। নাজমুল হুদা ব্যাক্তি জীবনে একজন সমাজ সেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব।কমিটিকে সামনের দিকে এগিয়ে নিতে ওনার ভূমিকা থাকবে অপরিসীম এটা সকলের প্রত্যাশা।
তিনি শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি,উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি।
আধুনিক ও আলোকিত কাকড়াজান গড়ার স্বপ্নদেষ্টা নাজমুল হুদা মাস্টার এই বিষয় বলেন সখীপুর উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক ও পারস্পরিক সহযোগিতা নিয়ে সকলের সমুন্নয়ে কাজ করা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments