• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে পাটবীজ উৎপাদনকারী শ্রেষ্ঠ চাষী পেলেন সম্মাননা স্মারক

জুন 28, 2022

সখীপুরে পাটবীজ উৎপাদনকারী শ্রেষ্ঠ চাষী পেলেন সম্মাননা স্মারক

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত ও সখীপুর উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট অধিদপ্তর কতৃক মঙ্গলবার (২৮ জুন) উপজেলার সেরা পাটবীজ ও পাট উৎপাদন কারী ২ জন চাষীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

২০২২ এর পাট বীজ উৎপাদনকারী শ্রেষ্ঠ চাষীর সম্মাননা স্মারক পান উপজেলার দাড়িয়াপুর গ্রামের সারপেছ পাড়ার মোঃ আব্দুস ছামাদ মিয়া এবং কালিয়ান গ্রামের আবেদ আলী খান। সম্মাননা স্মারক প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা কৃষি অফিসার নিয়ন্তা বর্মন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.