• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” পাঠ প্রতিযোগিত

জুন 27, 2022

সখীপুরে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” পাঠ প্রতিযোগিত

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” পাঠ প্রতিযোগীতার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “সৃজনশীল সখীপুর”। সোমবার সকালে এ প্রতিযোগিতার দুইশত “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থ উপজেলার ১০ টি কলেজ ও ছয়টি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। চর্যাপদ গবেষক ও প্রফেসর আলীম মাহমুদ প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীদের হাতে এ গ্রন্থ তুলে দেন। এসময় সৃজনশীল সখীপুরের পক্ষে উপস্থিত ছিলেন নাট্যজন আলী হাসান, সাংবাদিক ও প্রভাষক মোজাম্মেল হক সজল প্রমুখ।

এ প্রতিযোগিতার আয়োজক কমিটি জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে সৃজনশীল সখীপুরের আয়োজনে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিশজন শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থ তুলে দিয়ে এসেছি। গ্রন্থটি এক মাস ভরে তারা পড়বে তারপর একটা লিখিত পরীক্ষা নেয়া হবে। সে পরীক্ষায় যারা বিজয়ী হবে তাদের পুরস্কৃত করা হবে।
সৃজনশীল সখীপুরের পক্ষে নাট্যজন আলী হাসান জানায়, বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম, আর্দশ ও চেতনাকে তরুণ প্রজন্মরা যেন লালন ও ধারণ করতে পারে সে লক্ষ্যেই সৃজনশীল সখীপুরের এই ব্যতিক্রম আয়োজন। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান বলেন, সখীপুরে এটি একটি ব্যতিক্রম আয়োজন। এই প্রতিযোগীতার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে এবং তাদের মধ্যে বঙ্গবন্ধু ও স্বদেশ প্রেম বৃদ্ধি পাবে বলে আশাবাদী।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments