• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মামলা না নিয়ে ২৭বছরের দ্বন্দ্ব নিষ্পত্তি করলে সখীপুরের ওসি

মে 25, 2022

মামলা না নিয়ে ২৭বছরের দ্বন্দ্ব নিষ্পত্তি করলে সখীপুরের ওসি
‘বাদল হোসাইন”
টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে ২৭ বছর দ্বন্দ্বের পর ভাইয়েদের মধ্যে আপোষ মীমাংসা করিয়ে দিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম। উপজেলার গজারিয়া ইউনিয়নের ডাবাইলপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মীমাংসা হওয়ার প্রায় ১০ দিন ধরে তারা শান্তিপূর্ণ অবস্থানে বসবাস করছেন বলে জানায় এলাকাবাসী। ওয়াক্ফকৃত জমির দখল ও ভাগবাটোয়ারা নিয়ে ভাইয়ের মধ্যে মামলা চলে আসছিলো বলে জানায় পরিবার।

১১টি মামলা নিষ্পত্তি হওয়ার পরেও চলমান আরও ৫টি মামলা তুলে নেয়ার প্রতিশ্রুতিতে ভাই হাদার আলী খান, সীরাজুল ইসলাম খান, আলমগীর হোসে খান ও ছোট ভাই আমিনুল ইসলাম খানের মধ্যে এ আপোষ মীমাংসা হয়।

পরিবার ও স্থানীয়রা জানায়, মসজিদ, মাদরাসা, এতিমখানা পরিচালনা ও মহরম মাসের (খিচুড়ি বিতরণ) খরচ করার জন্য ২৮০ শতাংশ জমি ওয়াক্ফ করে দিয়ে যান স্থানীয় মৃত আয়েত আলী ফকির। এসব পরিচালনা কমিটির সভাপতি হোন তার নাতি সিরাজুল ইসলাম খান। সেই ওয়ায়ক্ফকৃত কিছু জমি বিক্রি ও ভাগবাটোয়া করার চেষ্টা করে একটি পক্ষ।

এ নিয়ে ১৯৯৫ সালে সিরাজুল ইসলাম খানের নামে একটি মামলা হয়। তারপর থেকে নামে বেনামে বিভিন্ন অফিস আদালতে চাঁদাবাজি মামলাসহ নানা অভিযোগে সিরাজুল ইসলাম খান ও তার বড় ছেলে আনোয়ার হোসেন খান, ছোট ছেলে আজাহার আলী খান মামলায় শিকার হোন।
সম্প্রতি ওই জমি নিয়ে ভাইদের মধ্যে মারামারি হলে উভয় পক্ষের লোকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে থানায় মামলা করতে গেলে উভয় পক্ষকে থানায় ডেকে বিস্তারিত অবগত হোন সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম।
ঈদের কয়েকদিন পর ভাইসহ উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে আপোষ মীমাংসা করে দেন তিনি।
আপোষ মীমাংসার পর থানা প্রাঙ্গণে ভাইয়েরা দ্বন্দ্ব ভুলে পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। সবকিছু ভুলে গিয়ে এখন থেকে মিলে-মিশে থাকার প্রতিশ্রুতি দেন তারা। সিরাজুল ইসলাম খান বলেন, আমার নানা আয়েত আলী ফকির মারা যাওয়ার পূর্বে সম্পত্তি ওয়াক্ফ করে দিয়ে যান। আমি সেই ওয়াক্ফকৃত সম্পত্তির পরিচালনা কমিটির সভাপতি।

এই জমি নিয়ে দীর্ঘ ২৭ বছর ধরে মামলা চলে আসছে। এখনও মামলা চলমান আছে। সখীপুর থানার ওসি রেজাউল করিম স্যার আমাদের ভাইদের ও উভয় পক্ষের লোকজন ডেকে নিয়ে এসে একটা সমাধান করে দিয়েছেন। ওরা মামলা তুলে নিবে। সেই আশ্বাসে সমঝোতার ভিত্তিতেই আছি। থানা পুলিশ তো শুধু মামলা করতে বলে কিন্তু এই ওসি স্যার অন্যরকম। তিনি মামলা না নিয়ে দুই পক্ষকে ডেকে এনে দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটিয়ে দিয়েছেন। তাতে আমি ও আমরা ওনার প্রতি খুব খুশি এবং কৃতজ্ঞ।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, জমিজমা নিয়ে ভাইয়েদের সঙ্গে দীর্ঘদিনের মামলা, হামলার ঘটনায় নতুন করে মামলা না নিয়ে তাদের ডেকে এনে আপোষ মীমাংসা করে দিয়েছি। উভয় পক্ষ মীমাংসা মেনে নিয়ে যেমন আনন্দিত এবং আমিও তেমন আনন্দিত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments