সখীপুরে ঐতিহাসিক মুজিবনগর নগর দিবস পালন
“বাদল হোসাইন সখীপুর”
সখীপুর উপজেলা প্রশাসন আজ ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে র্্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।
র্্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলমের সভাপতিত্বে মুজিব নগর দিবসে বক্তব্য রাখেন পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, এসএম আব্দুল্লাহ, আবদুল মোতালেব, প্রফেসর আলীম মাহমুদ, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, অধ্যক্ষ খলিলুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, একেএম আতিকুর রহমান আতোয়ার, কেবিএম রুহুল আমীন, মোসলিমা খাতুন প্রমুখ।
