• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে কৃষকদের মাঝে  বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এপ্রিল 11, 2022

সখীপুরে কৃষকদের মাঝে  বিনামূল্যে বীজ ও সার বিতরণ

“বাদল হোসাইন সখীপুর”

সখীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণের শুভ উদ্ধোধন করা হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ হল রুমে বিতরণ অনুষ্ঠানে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন স্থানীয় সাংসদ ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. জোয়াহেরুল ইসলাম ।

এ সময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান তালুকদার, সখীপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল গফুর, অধ্যাপক নজরুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, আনসার আলী আসিফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমত আরা খাতুন প্রমুখ।

সখীপুর উপজেলার ৭০০ জন কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি (MOP) সার ও ২০ কেজি ডিএপি (DAP) সার বিতরণ করা হয়েছে। এছাড়াও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে ৫০% ভর্তুকির আওতায় একজন কৃষককে কম্বাইন হারভেস্টার মেশিন ও দুইজন কৃষকের মাঝে পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ করা হয়েছে।

সখীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিয়ন্তা বর্মন বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষি যান্ত্রিকীকরনে গুরুত্ব দিচ্ছে । তার ফলশ্রুতিতে ৫০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments