‘সখীপুর এগ্রিকালচার টিচার্স এসোসিয়েশন’ এর আত্মপ্রকাশ
“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুর উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় কর্মরত কৃষি বিষয়ের সকল শিক্ষকদের নিয়ে ‘সখীপুর এগ্রিকালচার টিচার্স এসোসিয়েশন’ নামে সংগঠন আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার সকালে আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশ করা হয়।
সখীপুর গভঃ পাইলট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেনকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাসানুজ্জামান, ছোটচওনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হুদা, গোয়াইল বাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান, হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম, কাহারতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইব্রাহিম খলিল, উদয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহির হোসেন, নলুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমন রানা, সুরীর চাঁলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা, বি.সি বাইদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন, গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমীর শিক্ষক ফরহাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
